জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ এই রেজাল্টের মাধ্যমেই আপনার অনার্স জীবনের সমাপ্তি ঘটে। আপনারা অনেকেই অপেক্ষা করেন কখন রেজাল্ট প্রকাশ হবে, কিভাবে দেখবেন, আর consolidated result কবে পাওয়া যাবে। আপনি হয়তবা আগে অন্যান্য বর্ষের রেজাল্ট দেখেছেন, তবুও শেষ বর্ষের ক্ষেত্রে কিছু আলাদা বিষয় থাকে, যা জানা জরুরি।
অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট কবে প্রকাশিত হয়
সাধারণত অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রেজাল্ট পরীক্ষা শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হয়। অনেক সময় এটি তিন থেকে চার মাস পর্যন্ত সময় নিতে পারে।
আপনারা হয়ত লক্ষ্য করেছেন, রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ আগে থেকে নিশ্চিতভাবে বলা হয় না। তবে রেজাল্ট প্রকাশের আগে সাধারণত বিভিন্ন গ্রুপ বা কমিনিউটিতে খবর পাওয়া যায়, এর পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ দেওয়া হয়। যা আপনি দেখতে পারবেন এই Notice Page থেকে। আপনি যদি নিয়মিত আপডেট অনুসরণ করেন, তাহলে আগে থেকেই ধারণা পেতে পারেন রেজাল্ট প্রকাশ হয়েছে কিনা বা হবে কিনা।
তবুও বাস্তবে অনেক সময় নির্ধারিত সময়ের কিছুটা দেরিও হতে পারে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অস্বাভাবিক নয়।
অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
রেজাল্ট প্রকাশের পর আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজাল্ট ওয়েবসাইট results.nu.ac.bd তে গিয়ে আপনার রেজাল্ট দেখতে পারেন। সেখানে গিয়ে আপনাকে আপনার Roll Number এবং Registration Number প্রদান করতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক সময় রেজাল্টের ওয়েবসাইট পরিবর্তন করে থাকেন সেক্ষেত্রে অফিশিয়াল নোটিশ অনুসরণ করতে হবে।
আপনি যখন সঠিকভাবে এই তথ্যগুলো প্রদান করবেন, তখন আপনার সম্পূর্ণ রেজাল্ট প্রদর্শিত হবে। এখানে প্রতিটি বিষয়ে আপনার প্রাপ্ত নম্বর এবং পাশ বা ফেল সংক্রান্ত তথ্য দেখতে পাবেন।
আপনারা অনেকেই হয়ত প্রথমবারে রেজাল্ট দেখতে পারেন না, কারণ রেজাল্ট প্রকাশের সময় সার্ভারে চাপ থাকে। আমরা দেখেছি, এই সময়ে কিছুটা ধৈর্য ধরে কয়েকবার চেষ্টা করলে সহজেই রেজাল্ট দেখা যায়। এই সময় ভিন্ন নেটওয়ার্ক, ভিন্ন ডিভাইস দিয়ে যাচাই করতে হবে।
Consolidated Result কবে প্রকাশিত হয়
অনার্স ৪র্থ বর্ষের রেজাল্ট প্রকাশের ১ শপ্তাহ পর জাতীয় বিশ্ববিদ্যালয় consolidated result প্রকাশ করে। এই consolidated result মূলত আপনার চার বছরের সম্মিলিত ফলাফল।
আপনি হয়ত জানেন, এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনার সম্পূর্ণ CGPA বা ফাইনাল ফলাফল নির্ধারিত হয়। সাধারণত মূল রেজাল্ট প্রকাশের কয়েক সপ্তাহ বা এক মাসের মধ্যে এই consolidated result দেওয়া হয়।
তবুও অনেক সময় এটি কিছুটা দেরিতেও প্রকাশ হতে পারে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করা প্রয়োজন।
Consolidated Result কোথায় এবং কিভাবে দেখবেন
Consolidated result দেখার জন্যও একইভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সংক্রান্ত ওয়েবসাইট ব্যবহার করতে হয়। রেজাল্টের আর্কাইভ ওয়েবসাইট ভিজিট করে Hons সিলেক্ট করুন, এরপরে একদম শেষের লাইনে Consolidated লেখায় ক্লিক করুন। এখানে আপনাকে সাধারণত Roll Number এবং Registration Number পরীক্ষার সাল ও ক্যাপচা পূরণ করে সাবমিট করুন।
আপনি যখন তথ্যগুলো প্রদান করবেন, তখন আপনার সম্পূর্ণ একাডেমিক ফলাফল, অর্থাৎ চার বছরের সম্মিলিত ফলাফল দেখতে পারবেন।
