Admission Help

National University Admission Help

Honours • Professional • Degree Pass • Master's / M.Phil / Ph.D / PGD

NU Honours Admission
📋 Important Notice for Honours
[honours_admission_notices]
Online Admission
Apply Now (Hons. Professional)
⏰ Important Dates
Admission Guide Line
Admission Criteria
📋 Important Notice for Professional
[professional_admission_notices]
Degree Pass
Private Degree (Pass)
ভর্তি রোল ও পিন নম্বর পুনরুদ্ধার
Private Certificate Course
ভর্তি রোল ও পিন নম্বর পুনরুদ্ধার
📋 Important Notice for Degree (Pass)
[degree_admission_notices]
On-Campus Masters Final
Masters (Regular)
Preliminary to Masters (Regular)
Masters (Professional 2026)
Need More??
📋 Important Notice for Masters
[masters_admission_notices]

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন

আবেদন পদ্ধতি, ভর্তি পরীক্ষা এবং চূড়ান্ত ভর্তির পূর্ণাঙ্গ তথ্য

আবেদন করতে যা যা প্রয়োজন

  • শিক্ষাগত তথ্য: এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) পরীক্ষার রোল ও রেজিস্ট্রেশন নম্বর। মাস্টার্স ভর্তির জন্য অনার্স মুল মারকশিট ও রেজিঃ কপি।
  • ডিজিটাল ছবি: পাসপোর্ট সাইজের স্ক্যান করা ছবি (১৫০x১২০ পিক্সেল, সর্বোচ্চ ৫০ KB)।
  • মোবাইল নম্বর: প্রার্থীর নিজস্ব একটি সচল মোবাইল নম্বর (ভবিষ্যৎ সব তথ্যের জন্য)।
  • আবেদন ফি: নির্দিষ্ট পরিমাণ ফি যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

ভর্তি আবেদনের নিয়ম ও করণীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হয়:

  1. প্রথমে www.nu.ac.bd/admissions লিংকে গিয়ে 'Apply Now (Honours)' বাটনে ক্লিক করতে হবে।
  2. শিক্ষাগত তথ্য প্রদানের পর আপনার পছন্দ অনুযায়ী একটি কলেজ সিলেক্ট করতে হবে।
  3. কলেজ সিলেক্ট করলে আপনার জিপিএ অনুযায়ী সাবজেক্টের তালিকা আসবে।
  4. সব তথ্য চেক করে সাবমিট করার পর 'Application Form' ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এবং কলেজে জমা দিতে হবে
  5. প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে কলেজের দেয়া নিয়ম অনুযায়ী

সাবজেক্ট চয়েজ ও সঠিক পরিকল্পনা

সাবজেক্ট চয়েসের ওপর আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেকখানি নির্ভর করে:

  • যে বিষয়ে পড়ার প্রবল ইচ্ছা, সেটি তালিকার ১ নম্বরে রাখুন।
  • আপনার জিপিএ এবং ভর্তি পরীক্ষার প্রস্তুতি অনুযায়ী সাবজেক্টগুলোর ক্রমানুসার সাজান।
  • প্রতিটি কলেজে সাবজেক্ট ভিত্তিক আসন সংখ্যা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

অনার্স ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য

গুরুত্বপূর্ণ আপডেট: বর্তমানে জিপিএ-র পাশাপাশি ভর্তি পরীক্ষার (Admission Test) মাধ্যমে মেধা যাচাই করা হচ্ছে।

সাধারণত এমসিকিউ (MCQ) পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিভাগীয় বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হবে। জিপিএ এবং পরীক্ষার স্কোরের সমন্বয়ে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হয়।

ফলাফল ও মেধা তালিকা

ভর্তি পরীক্ষা শেষে কয়েক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশিত হয়:

  • ১ম ও ২য় মেধা তালিকা: মেধার ভিত্তিতে পর্যায়ক্রমে ফলাফল দেওয়া হয়। মাস্টার্স ও অন্যান্য তেও সেইম
  • রিলিজ স্লিপ: যারা মেধা তালিকায় চান্স পাবেন না, তারা রিলিজ স্লিপের মাধ্যমে পুনরায় ৫ কলেজে আবেদন করতে পারবেন।

চূড়ান্ত ভর্তি ও প্রয়োজনীয় কাগজপত্র

মেধা তালিকায় নাম আসার পর নির্ধারিত সময়ের মধ্যে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। ভর্তির সময় নিচের কাগজগুলো সাথে রাখতে হবে:

  • অনলাইন থেকে ডাউনলোডকৃত মূল 'ভর্তি ফরম' (স্বাক্ষরসহ)।
  • আবেদন ফরম এর কপি (স্বাক্ষরসহ)।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট (একাডেমিক ট্রান্সক্রিপ্ট)।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ও এডমিটের ফটোকপি
  • পাসপোর্ট সাইজের ৪ কপি রঙিন ছবি।
  • ভর্তি ফি জমা (কলেজ ভিত্তিক)