জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। অফিশিয়াল নোটিশে দেওয়া নির্দিষ্ট তারিখ ও সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হয়। যারা মেধা তালিকায় সুযোগ পেয়েছেন, তাদের কলেজে চূড়ান্ত ভর্তির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বা কাগজপত্রের প্রয়োজন হয়। সময়মতো ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে কোন কোন কাগজগুলো আগে থেকেই প্রস্তুত রাখতে হবে, তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
অনার্স ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নির্ধারিত কলেজে চূড়ান্ত ভর্তির সময় আপনাকে অবশ্যই নির্দিষ্ট কিছু নথিপত্র জমা দিতে হবে। নিচে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা দেওয়া হলো:
- অনলাইন থেকে ডাউনলোড করা চূড়ান্ত ভর্তি ফরম
- অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড
- এসএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট ও সার্টিফিকেট
- এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কশিট ও সার্টিফিকেট
- এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল
- এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাধারণত ২ থেকে ৩ কপি প্রয়োজন হয়)
অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের নিয়ম
প্রথম মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে তার প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। নোটিশে দেওয়া তারিখের মধ্যে এই কাজ সম্পন্ন করা জরুরি। এর জন্য শিক্ষার্থীকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে যেতে হবে। সেখানে Applicant Login অপশন থেকে Honours Login লিংকে ক্লিক করতে হবে। এরপর নিজের সঠিক Application ID এবং পিন নম্বর এন্ট্রি দিয়ে লগইন করলেই চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার অপশন পাওয়া যাবে।
রিলিজ স্লিপে আবেদনের নিয়ম ও কলেজ চয়েস
মেধা তালিকার ভর্তি শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিলিজ স্লিপের আবেদন শুরু করে। যারা মেধাতালিকায় পছন্দের কলেজে কোন সাবজেক্ট পাননি, বা পেয়েও ভর্তি হননি এই ধাপে তারা একসঙ্গে ৫টি কলেজে আলাদাভাবে বিষয় চয়েস বা পছন্দক্রম দিতে পারবেন। এর জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে পূর্বের Application ID ও পিন নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর রিলিজ স্লিপের অপশনে গিয়ে শূন্য আসনের তালিকা দেখে সাবধানে ৫টি কলেজ সিলেক্ট করে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে। অতঃপর রিলিজ স্লিপ এর রেজাল্ট প্রকাশিত হলে উক্ত ড্যাসবোর্ডে প্রাপ্ত বিষয় দেখা যাবে। এরপর সেখানেই ভর্তি আবেদন ফরম পূরণ করা যাবে।
ভর্তি ফি ও টাকা জমা দেওয়ার সময়সীমা
চূড়ান্ত ভর্তি ফরমের সাথে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। নোটিশে দেওয়া নির্দিষ্ট তারিখের মধ্যে এই টাকা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল banking যেমন—বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে অথবা সরাসরি কলেজে গিয়ে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ অফিশিয়াল নির্দেশনায় উল্লেখ করা সময়ের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি অনলাইন ট্র্যাকিংয়ের মাধ্যমে নিশ্চয়ন করবে। ভর্তি ফরমে ব্যবহৃত মোবাইল নাম্বারে টাকা জমা হওয়ার এসএমএস পাওয়া যাবে।
এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখার উপায়
যারা মেধা তালিকার ফলাফল দেখতে চান তারা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে nu athn Application ID টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে সহজেই ফল জানতে পারবেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Honour’s Tab–এ গিয়ে Admission Test Result অপশন থেকেও ফলাফল দেখা যাবে। ভর্তিসংক্রান্ত আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটের Prospectus (Honours) বা Important Notice অপশনটি ভিজিট করতে পারেন।
উপসংহার
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করা বুদ্ধিমানের কাজ হবে। বিশেষ করে অফিশিয়াল নোটিশে দেওয়া শেষ তারিখের আগেই অনলাইনের ফরমের কাজ এবং কলেজের ফি জমা দেওয়ার বিষয়টি মাথায় রাখবেন। ওপরে উল্লেখিত কাগজপত্রের কয়েকটি করে ফটোকপি সেট আগে থেকেই নিজের কাছে তৈরি করে রাখুন যাতে ভর্তির দিন কোনো ঝামেলায় পড়তে না হয়।
